Home আজকের মিল্লাত বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান

বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান

A+A-
Reset

সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সবাইকে সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য ও নির্দেশনার ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

তবে সতর্কতা জারির প্রায় ১৫ মিনিট পার হলেও সম্ভাব্য হামলার উৎস কিংবা কোন এলাকা লক্ষ্যবস্তু হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি বাহরাইন কর্তৃপক্ষ।

এর আগে গত সপ্তাহে ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান।

পরবর্তী সময়ে তেহরান জানায়, সিরিকে তাদের টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। রাডারটি সম্ভাব্য হামলার আগাম সতর্কবার্তা দেওয়ার কাজে ব্যবহৃত হতো।

পরে ইরান একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করে দাবি করে, তাদের হামলায় মার্কিন রাডারটি ধ্বংস হয়েছে।

তবে রোববার বাহরাইনে জারি করা সতর্কতার সঙ্গে ইরানের কোনো নতুন হামলার যোগসূত্র রয়েছে কি না, কিংবা দেশটিতে নতুন করে কোনো হামলা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা