Home আজকের মিল্লাত বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

A+A-
Reset

বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ ২ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ভবিষ্যতে সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় মূল্যবান এই ধাতুর বাজারে বড় ধরনের দরপতন হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৪৮৩ ডলার ৫৯ সেন্টে দাঁড়ায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সোনার সর্বনিম্ন দাম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, দেশটিতে অক্টোবরে মূল্যস্ফীতি আরও বেড়েছে। ওই মাসে ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ সূচক বেড়েছিল ০ দশমিক ৫ শতাংশ।

হাই রিজ ফিউচার্সের ধাতব পণ্য লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, মূল্যস্ফীতির চাপ এখনো ফেডারেল রিজার্ভের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। ফলে ভবিষ্যতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা সোনার দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সর্বশেষ পিসিই মূল্যস্ফীতির তথ্যও এ উদ্বেগ কমাতে পারেনি।

বাজার বিশ্লেষকদের মতে, সাধারণত সুদের হার বাড়লে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। কারণ, সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না। অন্যদিকে সুদযুক্ত সম্পদে বিনিয়োগ করলে বাড়তি আয়ের সুযোগ থাকে। ফলে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনা থেকে সরে গিয়ে অন্যান্য সম্পদের দিকে ঝুঁকতে পারেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা