Home আজকের মিল্লাত কারিগরি ত্রুটিতে এমআরভির কেন্দ্রীয় সার্ভার অচল, বিদেশে বাংলাদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত

কারিগরি ত্রুটিতে এমআরভির কেন্দ্রীয় সার্ভার অচল, বিদেশে বাংলাদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত

A+A-
Reset

কারিগরি ত্রুটির কারণে ঢাকায় অবস্থিত এমআরভির (MRV) কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। এতে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন মিশনে ভিসা ও নো-ভিসা সেবা ব্যাহত হচ্ছে। সার্ভার সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস দুটি।
ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হতে পারেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা