Home আজকের মিল্লাত কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

A+A-
Reset

মো. মমিনুল ইসলাম:

গাজীপুরের কোনাবাড়ীতে আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের নেতৃত্বে কোনাবাড়ী বিসিক গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব এস এম আজিজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তারা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা