8
২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দুই দিনের ছুটি। তবে এর সঙ্গে মাত্র একদিনের অতিরিক্ত ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে।
তবে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম যথারীতি চলবে। এ দিনটি কেউ ব্যক্তিগত ছুটি নিতে পারলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন। কারণ, ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।