Home সারাদেশ ইসলামপুরে মক্কা সল্ট ইন্ডাট্রিজের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে মক্কা সল্ট ইন্ডাট্রিজের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

A+A-
Reset

দিদারুল ইসলাম মানিক, ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শিল্পনগরী ইসলামপুরের মেসার্স মক্কা সল্ট ইন্ডাট্রিজের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২অক্টোবর বিকেলে কক্সবাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা ষড়যন্ত্রের কথা বলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের বাসিন্দা মিল মালিক কামাল উদ্দিন।

এসময় তিনি বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল তার মিলটি জোরপুর্বক দখলে নেয়ার চেষ্টা চালায়। তাদের রোষানল থেকে রক্ষা পেতে ঐ এলাকার ব্যবসায়ী হাকিম আলী, মোঃ ফরহাদকে মক্কা সল্ট ক্রাশিং মিলটি সাফ বিক্রি করেন এবং ব্যাংক ঋণ, ব্যবসায়ীদের পাওনা সব টাকা ক্রেতাদ্বয় পরিশোধ করিবেন মর্মে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান। তিনি পরিস্থিতি মোকাবেলায় ব্যাংকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে কামাল উদ্দিনের পুত্র আদনান কামাল, ব্যবসায়ী হাকিম আলী ও মোঃ ফরহাদ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা