Home সারাদেশ কক্সবাজারে পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে পর্যটকের মরদেহ উদ্ধার

A+A-
Reset

দিদারুল ইসলাম,ঈদগাঁও,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার চকরিয়া গোসল করতে নেমে এক পর্যটকের নিখোঁজ পরে মরদেহ উদ্ধার!

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীতে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহান (২৭) ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার বাসিন্দার আবু হান্নান সরকারের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় বেড়াতে গিয়ে হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন সোহান ও তার এক বন্ধু। বৃহস্পতিবার দুপুরে রিসোর্টের পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিনি তীব্র স্রোতে ভেসে যান এবং পানিতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজের একদিন পরে আজ শুক্রবার দুপুরে নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে সোহানের মরদেহ উদ্ধার করা হয়।

লামা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল্লাহ দৈনিক মিল্লাত প্রতিবেদক কে বলেন,
উক্ত খবর পাওয়ার পর আমরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দ্বিতীয় দিনে নদীর গভীর থেকে পর্যটক সোহানের মৃতদেহ উদ্ধার সম্ভব হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজের একদিন পর মাতামুহুরী নদীর ঘটনাস্থল থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা