কক্সবাজারের রামুতে একটি পাহাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার( ১ অক্টোবর) সকাল ১০ টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনে আসা পুলিশ জানান, রামু উপজেলার পূর্ব কুলাল পাড়াস্হ কেন্দ্রীয় শশ্মানের পাশে নাইক্ষ্যংছড়ি থেকে প্রায় ২৮০- ৩০০ গজ সামনে ঠাকুর পাহাড়ের উপর একটি গাছের সাথে মরদেহটি ঝুলতে দেখা যায়। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মূলত, মরদেহ উদ্ধার হওয়া স্হানটি পাহাড়ি ও নির্জন হওয়ায় সেখানে মানুষের স্বাভাবিক চলাচল একটু কম থাকে।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আজ সকালে রাবার বাগানের দিকে কয়েকজন ব্যক্তি হাঁটতে বের হলে সেখানে একটি ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিক রামু থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।
এদিকে ঘটনার বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, রামুর গহীন অরণ্যে থেকে যে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেটির পরিচয় এখনও শনাক্ত করা হয়নি। পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে প্রাথমকিভাবে উদ্বার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে আইনানুগভাবে ব্যবস্হা নেওয়া হবে পাশাপাশি ঘটনার মূল কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
এইচ এন আলম (কক্সবাজার প্রতিনিধি)