Home আজকের মিল্লাত পশ্চিম ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, সংকট আরও গভীর

পশ্চিম ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, সংকট আরও গভীর

A+A-
Reset

পশ্চিম ইয়েমেনে ক্রমবর্ধমান সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। দিন দিন এই সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষের প্রায় সবাই গত দুই মাসের মধ্যে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইওএম জানায়, সংঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়কেন্দ্র খুঁজে পেতে এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর খরচ জোগাতে হিমশিম খাচ্ছে। এ ছাড়া যাতায়াতের ওপর বিধিনিষেধ থাকায় সহায়তাকারী সংস্থাগুলোর পক্ষে সংকটাপন্ন মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বাস্তুচ্যুত মানুষের দুর্বিষহ পরিস্থিতি তুলে ধরে ইয়েমেনে আইওএমের মিশনপ্রধান আব্দুসাত্তর এসোয়েভ বলেন, ‘বছরের পর বছর ধরে চলা সংঘাতের পর ইয়েমেনের পরিবারগুলো আবারও পালাতে বাধ্য হচ্ছে। প্রায়ই তারা পরনের কাপড় ছাড়া আর তেমন কিছুই সঙ্গে নিতে পারছে না।’

জরুরি সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা প্রয়োজন। অতিরিক্ত তহবিল না পেলে হাজার হাজার পরিবার জরুরি সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।’

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথি বিদ্রোহীদের মধ্যে গত জুলাইয়ে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দেশটিতে সংঘাত আরও তীব্র হয়। এর ফলে ২০২২ সালে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ে।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা