Home আজকের মিল্লাত দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

A+A-
Reset

দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ দেশটির কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

সোমবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কমিয়ে দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার খবর সামনে এল।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি। আপনারা এটিকে যুদ্ধ বলবেন কি না, তা আমি জানি না। কারণ, আমরা কয়েক মাস ধরে কোনো যুদ্ধ করছি না।’

তবে মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ এসব অভিযানকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তাদের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি বা হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে, ইরানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ এবং উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহসহ কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা