Home আজকের মিল্লাত জিম্বাবুয়েতে ভয়াবহ নৌকাডুবি, নিহত বেড়ে ৭২

জিম্বাবুয়েতে ভয়াবহ নৌকাডুবি, নিহত বেড়ে ৭২

A+A-
Reset

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (১৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার দেশটির পুলিশ জানিয়েছিল, দুর্ঘটনাস্থল থেকে আরও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিলেন। ফলে মোট যাত্রীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি ছিল।

দুর্ঘটনার পর এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

প্রবল বাতাস ও উত্তাল পানির কারণে উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধান ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও চলছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা