2
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি টেক্সটাইল কারখানায় আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আগুন লাগার কারণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তও চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি