Home আজকের মিল্লাত রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

A+A-
Reset

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। বুধবার (৪ নভেম্বর) চালানো এ হামলায় বিমানবন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

ইয়াহিয়া সারি বলেন, বিমানবন্দরটি এখন অনিরাপদ। এ অবস্থায় আন্তর্জাতিক বিমান সংস্থা, উড়োজাহাজের কর্মী ও যাত্রীদের মক্কা ও মদিনার ওপরের আকাশপথ ছাড়া সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিকে রিয়াদ অঞ্চল ও বিমানবন্দরে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা উল্লেখ করে সৌদি আরবের আকাশসীমা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) জারি করা নির্দেশিকা এখনো বহাল রয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তায় বুধবার পূর্বাঞ্চলীয় আল-জাউফ প্রদেশে অগ্রসর হয়েছে।

এ বিষয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-জাউফের পূর্বাঞ্চলে সেনা সমাবেশ লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।

এদিকে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের ভেতরে ও আশপাশে চলমান সংঘাত এবং চলাচলে বিধিনিষেধের কারণে ১৩ হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের মধ্যে প্রায় ১ হাজার ৫০০ নারীর আগামী দুই সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে।

সূত্র: শাফাক নিউজ

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা