মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে: আইনমন্ত্রী

মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নতুন সাইবার সুরক্ষা আইনে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি জানান, আইনটি সংশোধনের বিষয়ে ইতোমধ্যে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। এসব মতামত বিবেচনায় নিয়েই নতুন আইনের কাঠামো তৈরি করা হবে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, অনলাইনে সাংবাদিকতার নামে কেউ যেন অপতথ্য ছড়াতে না পারে, নতুন সাইবার সুরক্ষা আইনে সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে। একই সঙ্গে আইনটি যাতে মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তির মর্যাদা—উভয় বিষয়কে বিবেচনায় রেখে কার্যকর করা যায়, সে লক্ষ্যেই সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

Related posts

টিসিবির কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করল অস্ট্রেলিয়া

জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র