Home আজকের মিল্লাত ‘বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে, ভাবতেই পারিনি’: ডি ভিলিয়ার্স

‘বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে, ভাবতেই পারিনি’: ডি ভিলিয়ার্স

A+A-
Reset

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। বাংলাদেশের এমন সাফল্যে বিস্মিত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

বাংলাদেশের ঐতিহাসিক জয়কে টেস্ট ক্রিকেটের জন্য দারুণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। তবে অস্ট্রেলিয়ার জন্য এ হার বড় ধাক্কা বলেও মনে করেন তিনি।

বাংলাদেশের জয় নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের এই জয় দারুণ ব্যাপার। তবে অস্ট্রেলিয়ার জন্য এটি মোটেও ভালো বিষয় নয়। তাদের নতুন করে ভাবতে হবে। সত্যি বলতে, আমি বাকরুদ্ধ।’

বাংলাদেশের সাম্প্রতিক উন্নতির প্রশংসা করে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে আসতে আসতে কতটা উন্নতি করে ফেলেছে, এটা দেখে ভালো লাগছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এই জয়ের ধারা তারা অব্যাহত রাখতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। যদি পারে, তাহলে বলা যায়—তাদের সামনে দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সবাইকে অভিনন্দন।’

সামনের সিরিজে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার প্রসঙ্গেও কথা বলেন ডি ভিলিয়ার্স। তিনি মনে করেন, সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

পরে রসিকতা করে সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের কী অভূতপূর্ব বিজয়! আমিই হয়তো সেই সৌভাগ্যের প্রতীক ছিলাম। যে দেশের ভক্তদের সঙ্গে আমার দেখা হচ্ছে, তারা ভালো করছে।’

বাংলাদেশের অস্ট্রেলিয়া জয় যে তার প্রত্যাশার বাইরে ছিল, সেটিও স্পষ্ট করেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘সত্যি বলতে, কেউই আশা করেনি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে। বিশেষ করে খেলাটা যখন অস্ট্রেলিয়ায় ছিল। সেখানে গিয়ে টেস্ট জেতা সহজ নয়।’

অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। একই সঙ্গে ডি ভিলিয়ার্সের প্রশংসা টাইগারদের সাম্প্রতিক উন্নতির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে।

 

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা