পিএসসি চেয়ারম্যান পদ ছাড়ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘হলে জানবেন।’

অধ্যাপক মোবাশ্বের মোনেম ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

তার নেতৃত্বে পিএসসির বিভিন্ন নিয়োগ ও পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এখন চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগের খবর সামনে এলো।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান