Home বিচিত্র লন্ডনে ব্যবসায়িক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আব্দুস সামাদ ও দৈনিক মিল্লাত প্রকাশকের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে ব্যবসায়িক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আব্দুস সামাদ ও দৈনিক মিল্লাত প্রকাশকের সৌজন্য সাক্ষাৎ

A+A-
Reset

মিল্লাত রিপোর্ট লন্ডনঃ গত রোববার ১ ডিসেম্বর, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুযায়ী ভ্যান্টেজ অ্যাক্সিডেন্ট ক্লেমের কর্ণধার, যুক্তরাজ্য-বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত ব্যবসায়ী ও মানবতাবাদী ব্যক্তিত্ব জনাব আব্দুস সামাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক মিল্লাত পত্রিকার প্রকাশক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব মিজানুর রহমান।

ব্যবসায়িক ও ব্যক্তিগত সৌহার্দ্যে ভরপুর পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুইজনই যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সার্বিক অগ্রগতি, চলমান ব্যবসায়িক উদ্যোগ, ভবিষ্যৎ বাজার-সম্ভাবনা এবং মিডিয়া–ব্যবসা সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

আলোচনায় উঠে আসে—

যুক্তরাজ্য ও বাংলাদেশে চলমান ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার উপায়

নতুন বিনিয়োগ সম্ভাবনা, কমিউনিটি বেসড সার্ভিস এবং যৌথ উদ্যোগের ভবিষ্যৎ দিকনির্দেশনা

মিডিয়া ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কৌশল

কমিউনিটির তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও নেতৃত্ব বিকাশের পরিকল্পনা

এছাড়াও দুই পক্ষ পারিবারিক খোঁজ-খবর, ভবিষ্যৎ পরিকল্পনা ও দুই দেশের সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

জনাব আব্দুর সামাদ বহু বছর ধরে যুক্তরাজ্যে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন। ব্যবসার পাশাপাশি তিনি বাংলাদেশে বহু সমাজসেবামূলক কাজ—মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষা ও মানবিক খাতে অবদান রেখে চলেছেন। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি লন্ডনের মেরিডিয়ান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত Bangladeshi Who’s Who 2025 অনুষ্ঠানে তিনি বিশেষ সম্মাননা লাভ করেন, যা কমিউনিটিতে আলোচিত প্রশংসিত হয়েছে।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জনাব সামাদের ভাগিনা সুমন, যিনি আলোচনার বিভিন্ন পর্যায়ে যুক্তরাজ্য-বাংলাদেশ কমিউনিটির সার্বিক অগ্রগতি বিষয়ে মতামত প্রদান করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও এ ধরণের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা