Home বিচিত্র লন্ডনে ব্যবসায়িক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আব্দুর সামাদ ও দৈনিক মিল্লাত প্রকাশকের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে ব্যবসায়িক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আব্দুর সামাদ ও দৈনিক মিল্লাত প্রকাশকের সৌজন্য সাক্ষাৎ

A+A-
Reset

গত ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লন্ডনে বন্টেজ অ্যাক্সিডেন্ট ক্লেমের কর্ণধার, যুক্তরাজ্য-বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত ব্যবসায়ী ও দানবীর জনাব আব্দুর সামাদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক মিল্লাত পত্রিকার প্রকাশক জনাব মিজানুর রহমান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয় পক্ষ ব্যবসায়িক কার্যক্রমের বর্তমান অবস্থা, নতুন সম্ভাবনা, এবং ভবিষ্যৎ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা ও মূল্যায়ন করেন। পাশাপাশি দুই পরিবারের অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত দিক নিয়েও বিনিময় হয় মতামত।

জনাব আব্দুর সামাদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সফল ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন। ব্যবসার পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মসজিদ-মাদ্রাসা নির্মাণ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা এবং সমাজ উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। কমিউনিটিতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি লন্ডনের মেরিডিয়ান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত Bangladeshi Who’s Who 2025 অনুষ্ঠানে বিশেষ সম্মাননা লাভ করেন।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জনাব সামাদের ভাগিনা সুমন

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা