Home বিচিত্র ভেরোনায় প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা: সামাজিক বন্ধন ও সহযোগিতার অনন্য আয়োজন

ভেরোনায় প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা: সামাজিক বন্ধন ও সহযোগিতার অনন্য আয়োজন

A+A-
Reset

ওমর ফারুক, ভেরোনা, ইতালিঃ ইতালির ভেরোনায় প্রবাসী বাংলাদেশীদের সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক মনোজ্ঞ মিলনমেলার আয়োজন করা হয়। স্থানীয় প্রবাসীদের পাশাপাশি আশপাশের শহর থেকেও অনেকে অংশ নেন এ আয়োজনে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব ও ব্যবসায়ী নেতৃবৃন্দ—জনাব মনির হাওলাদার, জনাব আলহাজ্ব আব্দুল আজিম হাওলাদার, জনাব তৌহিদুল হাসান রিপন, জনাব রফিকুল ইসলাম আসলাম এবং জনাব রুম্মান আলী। এছাড়া বিশেষভাবে পরিবারসহ উপস্থিত ছিলেন মিলান থেকে আগত জনাব রাশেদুল হাসান খোকন।

আয়োজক কমিটির দায়িত্ব পালন করেন প্রবাসী বাংলাদেশী নারীরা—সামিনা শামসুদ্দিন, ফাতেমা আক্তার শাবনুর, সাথী আক্তার, সুমাইয়া খানম সীমা, বিথী হোসেন, সাকিয়া সুলতানা, রায়হানা আলমাস চৌধুরী, খালেদা আক্তার তিনু, মরিয়ম খাতুন খুকু এবং মাহমুদা বেগম অলকা।

প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিত্বরাও পরিবারসহ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন জনাব মনির হাওলাদার, জনাব আলহাজ্ব আব্দুল আজিম হাওলাদার, জনাব তৌহিদুল হাসান রিপন, জনাব রফিকুল ইসলাম আসলাম ও জনাব রুম্মান আলী। বিশেষ অতিথি হিসেবে মিলান থেকে পরিবার নিয়ে এসেছিলেন জনাব রাশেদুল হাসান খোকন, যাঁর উপস্থিতি মিলনমেলায় আলাদা মাত্রা যোগ করে। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন দৈনিক মিল্লাতের প্রকাশকের শ্যালিকা সাকিয়া ফারুক ও তাঁর ছোট বোন শামসুন্নাহার।

আয়োজনে শিশুদের জন্য ছিল রাফেল ড্র আর সবার জন্য দেশীয় সুস্বাদু খাবারের আয়োজন। খাওয়া-দাওয়া ও আনন্দঘন মুহূর্তগুলো প্রবাসীদের মনে মাতৃভূমির টান জাগিয়ে তোলে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন—
“দেশ থেকে দূরে থেকেও এমন মিলনমেলা আমাদের ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও মজবুত করে। ভবিষ্যত প্রজন্মও এর মাধ্যমে দেশীয় সংস্কৃতির আবেশ টের পাবে।”

প্রবাসীরা আশা প্রকাশ করেন, ভেরোনার এই আয়োজন ইতালির অন্যান্য শহরের বাংলাদেশীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা