Home আজকের মিল্লাত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের পৃথক বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের পৃথক বৈঠক

A+A-
Reset

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ দেশের কূটনীতিক পৃথকভাবে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকরা হলেন—ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তবে পৃথক এসব বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা