Home আজকের মিল্লাত সৌদি আরবে মার্কিন কর্মীদের জন্য নতুন নিরাপত্তা বিধিনিষেধ

সৌদি আরবে মার্কিন কর্মীদের জন্য নতুন নিরাপত্তা বিধিনিষেধ

A+A-
Reset

সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নিরাপত্তা বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের চিফ অব মিশনের বিশেষ অনুমতি নিতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে আল জাজিরা।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদেরও বিমানবন্দরে নতুন করে হামলার আশঙ্কা সম্পর্কে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবের আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে, ফ্লাইট বাতিল হতে পারে কিংবা ভ্রমণে অন্যান্য বিঘ্ন ঘটতে পারে।

এ পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ফ্লাইটের সর্বশেষ তথ্য সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এ ছাড়া নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মার্কিন সরকারি কর্মীদের জন্য ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে জিজান, আসির ও নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা