Home আজকের মিল্লাত নেপালে বন্যার পর নিখোঁজ শত শত বিদেশি, তালিকায় ২৭৫ ভারতীয়

নেপালে বন্যার পর নিখোঁজ শত শত বিদেশি, তালিকায় ২৭৫ ভারতীয়

A+A-
Reset

নেপালে আকস্মিক বন্যার পর এখনো শত শত বিদেশি পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক রয়েছেন। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, একাধিক দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

দেশভিত্তিক নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা হলো—
ভারত: দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তত ২৭৫ জন ভারতীয় নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

চীন: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন।

যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯০ জন মার্কিন নাগরিকের এখনো সন্ধান পাওয়া যায়নি।

ইউক্রেন:নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার পর থেকে ৬২ জন ইউক্রেনীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।

মালয়েশিয়া: ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ভ্রমণরত ৫১ জন মালয়েশীয় নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, ৪৩ জন অস্ট্রেলীয় নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

যুক্তরাজ্য: নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ৩৩ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে তিব্বতে ১৫ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ থাকার কথা বলা হয়েছে। তবে তাদের মধ্যে কতজন নেপালে নিখোঁজ হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন, তা স্পষ্ট নয়।

কানাডা: কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ জন কানাডীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের কয়েকজন পর্যটকও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ বিদেশি নাগরিকদের সন্ধানে নেপালে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নিজ নিজ নাগরিকদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও উদ্ধারে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা