Home আজকের মিল্লাত সৌদি-ইয়েমেন সংঘাত: মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

সৌদি-ইয়েমেন সংঘাত: মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

A+A-
Reset

সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা সংশোধন করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের ক্ষেত্রে ৩য় পর্যায়ের ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ-সংক্রান্ত সতর্কবার্তা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইনসহ বিভিন্ন ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এসব কারণে সৌদি আরবে মার্কিন নাগরিক ও দেশটির স্বার্থ ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

বার্তায় আরও বলা হয়, সৌদি আরবের কয়েকটি নির্দিষ্ট এলাকায় এসব ঝুঁকি তুলনামূলক বেশি। তাই দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে প্রতিবেশী ইয়েমেনের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য ৪র্থ পর্যায়ের সর্বোচ্চ ভ্রমণ নিষেধাজ্ঞা—‘ভ্রমণ করবেন না’—নির্দেশনা বহাল রয়েছে।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা