Home আজকের মিল্লাত প্রতিরক্ষার খোলস ছাড়িয়ে আক্রমণাত্মক কৌশলে ইরান

প্রতিরক্ষার খোলস ছাড়িয়ে আক্রমণাত্মক কৌশলে ইরান

A+A-
Reset

সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে শিক্ষা নিয়ে সামরিক কৌশলে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী নিজেদের সামরিক নীতি ‘প্রতিরক্ষামূলক’ অবস্থান থেকে সরিয়ে ‘আক্রমণাত্মক’ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

শনিবার (২২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, সাম্প্রতিক ১২ দিন ও ৪০ দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে সামরিক কৌশলে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন কৌশলের মূল লক্ষ্য হলো যেকোনো হামলার বিরুদ্ধে দ্রুত ও ব্যাপক পাল্টা জবাব দেওয়া এবং প্রয়োজনে আগাম প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করা।

মার্কিন বাহিনীর সম্ভাব্য স্থল হামলার আশঙ্কার কথাও জানিয়েছেন আকরামিনিয়া। তিনি বলেন, মার্কিন সেনাদের হত্যা বা বন্দী করতে বিশেষ পুরস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য কিংবা বৈধভাবে অস্ত্রের মালিক কোনো নাগরিক মার্কিন সেনাকে হত্যা বা বন্দী করতে পারলে তাকে ৫ বিলিয়ন তোমান (প্রায় ২৬ হাজার মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হবে। কোনো নারী এ কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হয়ে ১০ বিলিয়ন তোমান (প্রায় ৫৩ হাজার ডলার) হবে।

আকরামিনিয়া আরও জানান, মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রটি তার মূল দামের দ্বিগুণ মূল্যে কিনে নেওয়া হবে। এরপর অস্ত্রটি মূল মালিকের নামে একটি সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হবে এবং তাকে বিকল্প একটি অস্ত্র দেওয়া হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও দাবি করেন ইরানি এই সেনা কর্মকর্তা। তার দাবি, ওয়াশিংটনকে বাদ দিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি স্বতন্ত্র প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামো গড়ে তুলেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া গড়ে ওঠা এই প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে এবং এটি অঞ্চলে মার্কিন প্রভাব কমে যাওয়ার একটি স্পষ্ট উদাহরণ।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা