Home আজকের মিল্লাত জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা, দায়িত্ব নেওয়ার পর সাচিং প্রু জেরীর প্রথম কর্মসূচি

জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা, দায়িত্ব নেওয়ার পর সাচিং প্রু জেরীর প্রথম কর্মসূচি

A+A-
Reset

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জেরী।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন সাচিং প্রু জেরী।

শপথ নেওয়ার পরদিনই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেন নবনিযুক্ত এই মন্ত্রী।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা