Home আজকের মিল্লাত মধ্যরাতে ব্যাটারি অটোরিকশার চার্জে অস্বাভাবিক বাড়ছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

মধ্যরাতে ব্যাটারি অটোরিকশার চার্জে অস্বাভাবিক বাড়ছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

A+A-
Reset

ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার কারণে মধ্যরাতে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, অবৈধ অটোরিকশার কারণে দেশে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অটোরিকশার বেশিরভাগই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টদের হামলার মুখেও পড়তে হচ্ছে বলে জানান তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘সারা দেশে ব্যাটারি অটোরিকশা চার্জ দেওয়ার কারণে মধ্যরাতে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বাড়ছে। বেশিরভাগ অটো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সরকার এসব অবৈধ সংযোগ প্রতিরোধে চেষ্টা করছে।’

 

শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, সরকার এ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

তিনি জানান, প্রায় ১০–১২ দিন আগে একটি এলএনজি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের জন্য অর্ডার করা হয়েছে। আরও তিনটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেগুলোর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এ ছাড়া মোংলা-হিরণ পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

এ সময় দেশে তেল সরবরাহ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী।

তিনি বলেন, ‘তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে।’ দেশে তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সরকার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান মন্ত্রী।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা