Home আজকের মিল্লাত বাহরাইনে মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের, প্রতিহতের কথা জানাল মানামা

বাহরাইনে মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের, প্রতিহতের কথা জানাল মানামা

A+A-
Reset

বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেমে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে বাহরাইন সরকার জানিয়েছে, তারা সফলভাবে হামলাটি প্রতিহত করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘অঞ্চলে আমেরিকান বাহিনীর শত্রুতামূলক তৎপরতা মোকাবিলার অংশ হিসেবে’ এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে আঞ্চলিক সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো ব্যবহার করার বিষয়টি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের পরিণতির দায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর কমান্ডারদেরই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ড্রোন হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। এদিকে রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য নিরাপত্তা হুমকি সম্পর্কে সতর্কবার্তা পাঠানো হয়।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা