সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদিতে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে নিজেদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং দেশটিতে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ ছিল।

‘খালিজ টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুলিশ তাদের গ্রেপ্তারের পর তদন্ত করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাযির (বিচারকের বিবেচনাধীন শাস্তি) হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন।

পরবর্তী সময়ে আপিল আদালত ও সুপ্রিম কোর্টও মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। এরপর রাজকীয় আদেশের মাধ্যমে দণ্ড কার্যকরের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এদিকে, একই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদেরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে সৌদি আরব অন্যতম শীর্ষ দেশ। দেশটিতে নিয়মিত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি