ইরান যুদ্ধ অবসানের আলোচনায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকায় এশীয় বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে ১১১ দশমিক ৯২ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৮ ডলার বা ১ দশমিক ৭৪ শতাংশ কমে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

ইরান যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে ইরানি ও কাতারি কর্মকর্তাদের মধ্যে টানা তৃতীয় দিনের মতো দ্বিপক্ষীয় আলোচনা চলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে এ পতন দেখা যায়।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, চলমান কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে।

সূত্র: আল জাজিরা

Related posts

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ছুটিতে একের পর এক বন্দুক হামলা, নিহত অন্তত ৬

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন

সিডনির রাস্তায় অ্যাসল্ট রাইফেল নিয়ে পুলিশের টহল শুরু