মেলানিয়ার উদ্যোগে ফার্স্ট লেডিদের বৈঠক, উপস্থিত ছিলেন জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মধ্যেই নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বৈঠকে তিনি তার নতুন বৈশ্বিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উন্মোচন করেন। উদ্যোগটির লক্ষ্য শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের সম্ভাবনা বিকাশে সহায়তা করা।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এ সময় মেলানিয়া ট্রাম্প তাকে স্বাগত জানান এবং দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে তাদের কুশল বিনিময়ের একটি ছবি প্রকাশ করা হয়েছে।

মেলানিয়া ট্রাম্প বলেন, একটি সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিকল্প নেই। বিশ্বের প্রতিটি শিশুকে তাদের মেধা ও সম্ভাবনা বিকাশের সুযোগ করে দিতে ফার্স্ট লেডিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মেলানিয়া ট্রাম্পের এ উদ্যোগ শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স