Home আজকের মিল্লাত সৌদি-ইয়েমেন সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

সৌদি-ইয়েমেন সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

A+A-
Reset

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতা করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকারে ইয়েমেন সংঘাত ও এর আঞ্চলিক প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশ হিসেবে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ হওয়া উচিত নয় বলে মনে করে ইরান।

তিনি বলেন, ‘আমরা একসঙ্গে বসে সৌদি আরব ও ইয়েমেনকে এই সমস্যা সমাধানে সহায়তা করতে প্রস্তুত।’

হুথিদের প্রতি ইরানের সহায়তা নিয়ে প্রশ্ন করা হলে পেজেশকিয়ান বলেন, ইয়েমেনের সঙ্গে ইরানের কেবল ‘সহানুভূতিশীল’ সম্পর্ক রয়েছে। ইয়েমেনে চলমান ঘটনাপ্রবাহের সঙ্গে ইরানের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথি ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর দেশটিতে আবারও সংঘাত শুরু হয়। এতে যোদ্ধাসহ শত শত মানুষ নিহত হয়েছেন এবং এক লাখের বেশি ইয়েমেনি বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা