Home আজকের মিল্লাত জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান তারেক রহমানের

জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান তারেক রহমানের

A+A-
Reset

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত জলবায়ু বিষয়ক পদক্ষেপ ও ন্যায্য রূপান্তরবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর আরও কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, অভিযোজন সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতিসংঘের এ উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকের মূল লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা