Home আজকের মিল্লাত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই পেজেশকিয়ান কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এরই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বর্তমানে অবস্থান করছেন। অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা