পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা, নিহত ৩১

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর দপ্তরে বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি।

শুক্রবার বিকেলে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত শহরের ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে এ হামলা চালানো হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের বসবাস কোহাত শহরের এই পুলিশ কমপ্লেক্সটি জেলা পর্যায়ের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। সেখানে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি), স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটের কার্যালয় রয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, উগ্রবাদী হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা টিটিপির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’। তবে হামলার বিষয়ে গোষ্ঠীটির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

 

Related posts

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষক পাবেন বিশেষ সম্মাননা

সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে হুথি, বাড়তে পারে লক্ষ্যবস্তু

রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশগুলোর পণ্যে ১০০% শুল্কের পথ খুলল যুক্তরাষ্ট্রে