রিপাবলিকানরা কংগ্রেস ধরে রাখলে ৫ হাজার ডলার ‘ট্রাম্প লভ্যাংশ’ দেওয়ার ঘোষণা

আসন্ন নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে ‘ট্রাম্প লভ্যাংশ’ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি এ প্রস্তাব দেন। তবে এই অর্থ কীভাবে দেওয়া হবে এবং এর আইনি ভিত্তি কী হবে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট করেননি ট্রাম্প।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) *মিডল ইস্ট আই*-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। ফলে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে আনুমানিক ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।

প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের প্রাইমটাইম ভাষণে ট্রাম্প তার প্রেসিডেন্ট মেয়াদের প্রথম দুই বছরকে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দুই বছর’ হিসেবে উল্লেখ করেন। জনপ্রিয়তায় নিম্নমুখী প্রবণতার মধ্যেও তিনি আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে নিজেকে প্রচারণার কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা করেন।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে ট্রাম্পের এই ঘোষণার রাজনৈতিক প্রভাব কতটা পড়বে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ভাষণে ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটদের হাতে আমেরিকার ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হলে দেশকে আবার ঘুরে দাঁড়াতে পরবর্তী এক দশক সময় লেগে যেতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান