Home আজকের মিল্লাত মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ১০০ ডলারের ওপরে তেলের দাম

A+A-
Reset

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বাণিজ্যিক জাহাজে হামলা ও জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে শক্ত অবস্থানে রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচলে হামলার ঘটনা তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫৫ ডলারে লেনদেন হচ্ছে।

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের মজুত হ্রাসের প্রেক্ষাপটে চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

ইআইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে। সংস্থাটির আগের পূর্বাভাসের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি।

এদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছে ইআইএ। আগের পূর্বাভাসের তুলনায় এটিও প্রায় ৫ শতাংশ বেশি।

তবে ইআইএর সর্বশেষ প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক চরম উত্তেজনা শুরুর আগে গত ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। ফলে বর্তমান পরিস্থিতির প্রভাব পরবর্তী পূর্বাভাসে আরও স্পষ্টভাবে প্রতিফলিত হতে পারে।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা