পবিত্র হজ্ব ও ওমরাহ্ যাত্রায় আস্থার ঠিকানা আল আরাফা ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড ট্যুরস্

মোঃ মাসুম রানা :

পবিত্র হজ্ব ও ওমরাহ্ পালনে আগ্রহী ধর্মপ্রাণ মুসলমানদের সুশৃঙ্খল, নিরাপদ ও স্বস্তিদায়ক সফর নিশ্চিত করার প্রত্যয় নিয়ে কাজ করছে আল আরাফা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস।
শায়খ মুফতি মিজানুর রহমান জানান যাত্রার প্রস্তুতি থেকে শুরু করে সৌদি আরবে পৌঁছানো, মক্কা-মদিনায় অবস্থান এবং দেশে প্রত্যাবর্তন—সফরের প্রতিটি পর্যায়ে যাত্রীদের পাশে থাকার লক্ষ্য নিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

হজ্ব ও ওমরাহ্ মুসলমানদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র এই সফরে একজন যাত্রীর জন্য সঠিক তথ্য, যথাযথ প্রস্তুতি, আবাসন, পরিবহন এবং প্রয়োজনের সময় আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে হজ্ব ও ওমরাহ্ যাত্রীদের জন্য সমন্বিত সেবা দেওয়ার ওপর জোর দিচ্ছে আল আরাফা ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড টুরস্।

প্রতিষ্ঠানটির পরিচালক শায়খ মুফতি মিজানুর রহমান জানান, একজন যাত্রীকে শুধু একটি ভ্রমণ প্যাকেজ দেওয়াই তাঁদের উদ্দেশ্য নয়। বরং যাত্রার শুরু থেকেই প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া, সফরের বিভিন্ন ধাপে সমন্বয় করা এবং যাত্রীদের প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

বিশেষ করে বয়স্ক ও প্রথমবার হজ্ব বা ওমরাহ্ পালন করতে যাওয়া যাত্রীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাঁদের যাতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি বা সমস্যার মুখোমুখি হতে না হয়, সে জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সেবাই আমাদের মূল লক্ষ্য ।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান