স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। এ সময় দুই দেশের সংসদীয় ব্যবস্থার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সংসদীয় কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়া ই-পার্লামেন্ট চালু, সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংসদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়নে পারস্পরিক অংশগ্রহণ এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স