কোনো চাপে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোনো ধরনের চাপের কারণে নয়, প্রয়োজনের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য পূরণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০ থেকে ৮০টি উড়োজাহাজের প্রয়োজন হতে পারে। সেই প্রয়োজন বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হবে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং আমরা কিনতে থাকব। কোনো চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে।’

এদিকে গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি কর্মসূচির অনুমোদন না দেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান