ঢাকায় ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৪০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৬টি মামলা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪৫, ওয়ারী বিভাগ থেকে ৫০, মতিঝিল বিভাগ থেকে ৩৬, তেজগাঁও বিভাগ থেকে ৬৭, মিরপুর বিভাগ থেকে ১২৭, গুলশান বিভাগ থেকে ৩১, উত্তরা বিভাগ থেকে ৫০ এবং গোয়েন্দা বিভাগ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়।

এ ছাড়া ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭টি ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান