বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও জোরদারে নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।
রোববার (২৩ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।’
এর আগে গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তিনি রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ অভিনন্দন ও সহযোগিতার বার্তা এলো।