নৌ-বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন, নিরপেক্ষ মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে বিমানবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পর্ষদের কার্যক্রম উদ্বোধন করেন।

পর্ষদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দূরদর্শিতাকে পদোন্নতির ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে বাহিনীর দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

নির্বাচনী পর্ষদের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান