প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদে স্পিকারের পেছনে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদ ভবনে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর পরামর্শে স্পিকারের আসনের পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

বিএনপির দাবি, জাতীয় সংসদ ভবনের গুরুত্বপূর্ণ অংশে এসব সংযোজনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন ঘটানো হয়েছে।

 

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান