‘আমাদের ধারণার চেয়েও দুর্বল মার্কিন বাহিনী’: আইআরজিসি

মার্কিন সামরিক বাহিনী ইরানের ধারণার চেয়েও দুর্বল বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি।

বুধবার (১২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। নকদির ভাষ্য, মার্কিন সামরিক বাহিনী সম্পর্কে ইরানের যে ধারণা ছিল, বাস্তবে তারা তার চেয়েও বেশি দুর্বল।

সাক্ষাৎকারে নকদি বলেন, ‘এখন পর্যন্ত আমরা বিজয়ী রয়েছি। ভবিষ্যতেও আমাদের এই বিজয়ের ধারা বজায় থাকবে।’

চলমান সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ইরানের অভিজ্ঞতাও তত বাড়ছে বলে দাবি করেন তিনি। নকদি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বাস্তব কৌশল শেখার সুযোগ ইরানের আগে খুব একটা ছিল না। তবে গত পাঁচ মাসের পরিস্থিতিতে তারা এ বিষয়ে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি আরও দাবি করেন, সংঘাতের এই সময়ে ইরান মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতা ও দুর্বলতা পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরানের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন আইআরজিসির এই কর্মকর্তা।

সূত্র: ডন

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান