ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে এক ব্রাজিল সমর্থক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন।

পুরো বাড়ি ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন করে তুলেছেন বাড়ির দেয়াল। যা দেখতে ভিড় করছেন এলাকার মানুষসহ দর্শনার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের রুবেল মিয়া এ কাণ্ড ঘটিয়েছেন। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ কাজ করেছেন বলে জানিয়েছেন রুবেল মিয়া।

সরেজমিনে দেখা যায়, ব্রাজিলভক্ত রুবেল মিয়া তার পুরো বাড়ি রঙ করিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে। বাড়ির সীমানা দেওয়ালে ব্রাজিলের পতাকার পাশাপাশি খেলোয়াড়দের ছবি এঁকেছেন। বাড়ির ভবনে আঁকা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও। অনেকে বাড়িটি দেখতে অনেকেই ছুটে আসছেন। ব্রাজিল ছাড়া অন্য দেশের দর্শকরাও বাড়িটির প্রশংসা করছেন।

রুবেল মিয়া বলেন, ‘ব্রাজিলের খেলা আমার পছন্দ। আমি ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি। আর এ কারণেই ব্রাজিলের পতাকার আদলে বাড়ির ভবন ও সীমানা দেওয়াল রঙ করিয়েছি। খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি।

১৬ দিন ধরে কাজ চলছে। এখন কাজ প্রায় শেষ পর্যায়ে। রঙ করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। অনেকে আসছেন বাড়িটি দেখতে।’

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী