ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে। সেই সঙ্গে তেহরান আর কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে এসব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ট্রাম্প বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। তারা পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে, আর এ বিষয়টিতে আমরা অনড় ছিলাম।’

পরে একই অনুষ্ঠানে তিনি আবারও বলেন, ‘আজ আমরা ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি।’

ট্রাম্পের ভাষায়, ‘আমরা একটি চমৎকার চুক্তি করেছি। কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বলা যায়, বিষয়টি প্রায় সম্পন্ন। আমরা যা চেয়েছিলাম, সবই পেয়েছি।’

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স