কক্সবাজারে মানবপাচার ঠেকাতে অভিযান: ৩৬ ঘন্টায় উদ্ধার ৩৫, আটক ৪

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে মানবপাচার ঠেকাতে একের পর এক ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী।

কখনো গহীন পাহাড়ে আবার কখনো সাগর উপকূলে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

এসব অভিযানে গত ১ মাসে ১৩টি অভিযানেই ৩৪৭ জন ভূক্তভোগীকে উদ্ধার এবং ৪৭ জন পাচারকারীকে আটক করা হয়েছে। প্রায় একমাসের চেষ্টায় চক্রের অন্যতম এক নাটের গুরুকে গ্রেফতারে সমর্থ হয়েছে যৌথ বাহিনী।

চিহ্নিত হয়েছে এই চক্রে জড়িত ভিন দেশীরাও।

সর্বশেষ মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের সাগর উপকূল মেরিন ড্রাইভ সংলগ্ন অভিযান চালিয়ে পাচারের আগমূহুর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। এসময় আটক করা হয়েছে চক্রের ৩ সদস্যকে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দৈনিক মিল্লাত প্রতিবেদক কে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে রাজাছড়ার গহীন পাহাড়ে সশস্ত্র পাচারকারীদের গোপন আস্তানা গুড়িয়ে দেওয়ার পর জিম্মিশালা থেকে ৬ জনকে উদ্ধার করে অস্ত্র ও গুলি সহ একজনকে আটক করা হয়। কিন্তু অভিযানে পালিয়ে যায় পাচারকারি চক্রের ৮ সদস্য।

এই অভিযানে সূত্র ধরে বিজিবি সমুদ্র উপকূলের নজরধারি বাড়ায়। গোয়্দো তথ্যে জানা যায় অভিযান চলাকালে পালিয়ে যাওয়া চক্রের সদস্যরা কিছু ভুক্তভোগীকে সমুদ্রপথে পাচারের চেষ্টা করবে। সন্ধ্যায় মেরিন ড্রাইভ সৈকতের কৌশলগত বেশকিছু পয়েন্টে বিজিবি’র বিশেষ টহল দলের সদস্যরা নিবিড় নজরদারি শুরু করে।

রাত গভীর হলে সমুদ্র উপকূলে থেকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। মানব পাচারকারী চক্র গোপনে ২৯ জন ভুক্তভোগীকে একটি নৌযানে গভীর সাগর দিয়ে পাচারের জন্য প্রস্তুতকালে ২৯ জনকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে মানব পাচারের দায়ে চক্রটির ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে মো. সলিম (৩৫), মৃজিবুর রহমানের ছেলে নুরুল আবছার (১৯), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে করিমুল্লাহর ছেলে মনসুর আলম (২২)।
অভিযানে সময় পালিয়ে যাওয়া ৯ থেকে ১০ জনের মধ্যে ৩ জনকে শনাক্ত করার তথ্য জানিয়েছে বিজিবি। এর হলো, মহেশখালীয়া পাড়ার মাহমুদুল হক (৩১), সৈয়দুল ইসলাম (৩৭), আজিজুল হক (৩০)।
অভিযানে ১ টি চাকু, ১টি মোটর সাইকেল, ১টি ইঞ্জিন চালিত সাম্পান নৌকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটক ৩ মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী