কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্কের হাতির আক্রমণে মাহুত আহত ২

দিদারুল ইসলাম (ঈদগাঁও) কক্সবাজার প্রতিনিধি: ‎কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের হাতির আক্রমণে ২ জন মাহুত আহত হয়েছেন।

২২ অক্টোবর সকালে পার্কের হাতির বেষ্টনীতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎আহত মাহুতরা হলেন- অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা।

‎ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেঞ্জ অফিসার) মোঃ মনজুরুল আলম বলেন, প্রতিদিনের মতো আজ ও সকালে হাতির বেষ্টনীতে খাবার দিতে যান ২ মাহুত। এ সময় হাতি ২ মাহুত অরুণ ও জসিমের ওপর আক্রমণ করে।

তাৎক্ষণিকভাবে অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত মাহুতদের মধ্যে অরুণের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকালের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, প্রাণীরা কোন সময় কী ধরনের আচরণ করে বুঝা যায় না। তারপরও ওই হাতি কি কারণে এধরনের আচরণ করেছে পার্কের ভেটেরিনারি চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করছেন।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী