কক্সবাজারে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃকক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

২ অক্টোবর সকালে কোস্ট গার্ডের মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন একটি ঘরে আটকে রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট এলাকার একটি গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

নৌবাহিনী ও কোস্ট গার্ড জানায়, মানবপাচারকারীদের আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Related posts

শ্রীপুরে ভিক্ষুক জুলেখা হত্যা: ১০ মাসেও গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে ৪৫ লাখ টাকার মালামাল ডাকাতি, ট্রাক-পিকআপসহ গ্রেপ্তার ২

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য