3
গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু পদবি নয়, গ্রাম পুলিশের বেতনও বাড়ানো হয়েছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’
তিনি জানান, গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। পাশাপাশি তাঁদের অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।